পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বানিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম বলেন, রবিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে মাঝ পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়াতে ফেরির দিক নির্ণেয় বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ধীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারের অপেক্ষায় রয়েছে। অপেক্ষাকৃত যানবাহ গুলোকে সিরিয়াল অনুয়ায়ী পার করা হচ্ছে বলেও জানান তিনি।











