spot_img
spot_img

ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী; চালু করবেন দূতাবাস

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন। সফরকালে তিনি বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু করবেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। পরদিন ২৭ ফেব্রুয়ারি দূতাবাস চালু করবেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন।

এদিকে, বাংলাদেশে দূতাবাস খোলার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে নয়াদিল্লিতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার (৩০ জানুয়ারি) ঢাকায় আসছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ