spot_img
spot_img

পাঠ্য বইয়ে ইচ্ছাকৃত ভুল বা বিতর্কিত তথ্য দিলে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, পাঠ্য বইয়ে ইচ্ছাকৃত ভুল বা বিতর্কিত তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুরে মাওনা পিয়ার আলী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে পুরো শিক্ষাব্যবস্থায় রূপান্তর ঘটাচ্ছে। কিন্তু কিছু দুস্কৃতিকারীরা বইয়ে ভুল রব তুলে সেসব অর্জন চাপা দিতে চাচ্ছে।

শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি শুধু সংশোধনই নয়, লেখকরা যদি ইচ্ছাকৃতভাবে বইয়ে ভুল তথ্য দিয়ে থাকে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ