মিশরের কায়রো আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও দেশের নাম উজ্জ্বল করেছেন বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর হোসেন।
শনিবার (৪ জানুয়ারি) রাজধানী কায়রোর গ্র্যান্ড নাইল টাওয়ার হোটেলে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. মুহাম্মাদ মুখতার জুমা চার দিনব্যাপী কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিশ্বের ৫৮টি দেশের ১০৮ জন প্রতিযোগীর মধ্যে পরিপূর্ণ ৩০ পারা হিফজুল কোরআন (তাজভিদ) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের তানভির হোসাইন। প্রথম ও দ্বিতীয় হয়েছেন যথাক্রমে ঘানা ও মালদ্বীপ।
আগামী পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর রাতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেবেন মিশরের রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ সিসি।
আট ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় উত্তীর্ণদের জন্য রয়েছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার, যথাক্রমে ২৫০,০০০ ও ১৫০,০০০ এবং ১০০০০০ মিশরীয় পাউন্ড, যা টাকায় দাঁড়ায় (৮৯৭৭৭৫, ৫৩৮৬৬৫ ও ৫০০০০০ টাকা।
হাফেজ তানভীর হোসাইন যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার ছাত্র।











