spot_img
spot_img

মেট্রোরেলে যুক্ত হলো আরও দুটি স্টেশন

মেট্রোরেল স্টেশন চালুর তালিকায় যুক্ত হলো আরও দুটি স্টেশন। আগামী ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন ও ১ মার্চ মিরপুর ১০ নম্বর স্টেশন চালু হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে মেট্রোরেলের অফিসে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক এমএএন ছিদ্দিক।

এমএএন ছিদ্দীক বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা সেন্টার বা দুই নম্বর স্টেশন। এরপরের ধাপেই ১ মার্চ মিরপুর-১০ স্টেশন চালু হবে। আর অবশিষ্ট ৪টি স্টেশন আগামী ২৬ মার্চের মধ্যেই চালু হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ