spot_img
spot_img

সিরিয়ায় উদ্ধারকারী দল পাঠানোর বিষয়ে বিবেচনা করছে সরকার

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের মতো সিরিয়াতেও উদ্ধারকারী দল পাঠানোর বিষয়ে বিবেচনা করছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, বাংলাদেশ তুরস্কের এ ক্রান্তিকালীন ও দুর্যোগপূর্ণ সময়ে ৬১ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল ও উদ্ধারকারী দল পাঠিয়েছে। যারা আগামী এক সপ্তাহ তুরস্কে অবস্থান করে বিভিন্ন ধরনের মানবিক সাহায্য দেবে এবং উদ্ধারকাজে অংশ নেবে। পাশাপাশি সিরিয়াতেও একইভাবে উদ্ধার দল পাঠানোর বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে সরকারের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ