spot_img
spot_img

বায়ুদূষণ: টানা দ্বিতীয় দিনের মতো শীর্ষে ঢাকা

দ্বিতীয় দিনের মতো বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৯৩। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার স্কোর ছিল ২৩৬।

এদিন সকাল সাড়ে ৮টায় আইকিউ এয়ারের তালিকায় দেখা যায়, সবচেয়ে দূষিত ১০টি শহরের ৮টিই এশিয়ার। তালিকায় ১৮৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো।

এ ছাড়া ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে মঙ্গোলিয়ার উলানবাটর এবং ১৮০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকো। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ভারতের মুম্বাই, পাকিস্তানের লাহোর, ভারতের কলকাতা, মিয়ানমারের ইয়াঙ্গুন, চীনের বেইজিং এবং নেপালের কাঠমান্ডু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ