spot_img
spot_img

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই সংস্কার করে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবারের পাঠ্যক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই নতুন করে সংস্কার করে দেওয়া হবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলুমুল মাদরাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ধর্ম একটা পবিত্র জিনিস। এইটা নিয়ে কি কেউ মিথ্যা কথা বলে? যারা এই মিথ্যাচার করে তাদের কথা বিশ্বাস করবেন না। বইয়ে কী আছে নিজেরা পড়ে দেখবেন। বইয়ে ইসলামবিরোধী কিছু নেই। পাঠ্যবইয়ে কিছু কিছু জিনিস নিয়ে লোকজন বলছে এটা না থাকলে ভালো হতো, আমরা বলছি ঠিক আছে নতুন বই আমরা আবার তৈরি করে দেব। নৌকার যারা কর্মী তারা কখনো ইসলামবিরোধী কোনো কাজ করতে পারে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ