ইসলাম ও সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক প্রতিযোগিতা “বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩” এর টিভি রাউন্ডের জন্যে প্রতিভার অন্বেষণে ১ম দফা অনলাইনে পরিক্ষায় উত্তীর্ণদের নিয়ে আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সিলেট ও খুলনা অঞ্চলের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ড. মুহাম্মাদ হাসনাত উল্লাহর সভাপতিত্বে সিলেট অঞ্চলের বাছাই পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইজডম ট্রাস্টের সেক্রেটারি ড. মুহাম্মাদ এনামুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছায়েম আহমদ চৌধুরী, সহকারী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ, জালালাবাদ কলেজ। মাওলানা মুফতী আফজল খান সিরাজি, আরবি প্রভাষক বুরাইয়া কামিল মাদরাসা। “বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩” এর কেন্দ্রীয় প্রতিনিধি আব্দুল কাদের রুহানি। “বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩” এর সিলেটের আঞ্চলিক পরিচালক মুহাম্মদ আব্দুশ শাকুরের সঞ্চালনায় অনুষ্ঠিত পরীক্ষায় সিলেট অঞ্চলের প্রতিযোগিরা অংশগ্রহণ করেন।
খুলনা অঞ্চলের বাছাই পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হয়। বাছাই পরীক্ষার ফলাফল জানা যাবে বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩ এর অফিসিয়াল ফেসবুক পেইজে।
পর্যায়ক্রমে সকল বিভাগের ও বিশেষ অঞ্চলের বাছাই শেষে আগামী ১৮ ই ফেব্রুয়ারী চুড়ান্ত বাছাই হবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের অডিটোরিয়ামে। সেখানে দেশ বরেণ্য ইসলামিক স্কলারদের বিচারের মাধ্যমে চুড়ান্ত হবে কারা অন্যান্য দেশের প্রতিযোগিদের সাথে লড়বে।
দেখতে চোখ রাখতে হবে আরটিভির পর্দায় রাত সাড়ে নয়টায়।











