spot_img
spot_img

আমরা সব সময় ইভিএমে নির্বাচন করার পক্ষে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচন এখন পর্যন্ত নির্ভরযোগ্য। এনিয়ে কোনও অভিযোগ আসেনি। নির্বাচন কমিশন সব সময় ইভিএমে নির্বাচন করার পক্ষে।

আজ শনিবার (১১ মার্চ) কক্সবাজারের একটি হোটেলে ‘নির্বাচনী ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার : চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশনের প্রধানতম কাজ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সুযোগ করে দেওয়া। ভোটাররা কে কোন দলকে ভোট দিয়েছে, সেটা কমিশনের দেখার বিষয় নয়। ভোটাররা যদি ভোট দিতে না পারেন, তাদেরকে যদি প্রতিহত করা হয়; ভোট কেন্দ্রে যদি তাদের অধিকার খর্ব করা হয়- তাহলে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমাদের ব্যর্থতার দায় নিতে হবে।

সিইসি আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষা করেই ব্যাপকভাবে আস্থাভাজন হয়ে ইসি ইভিএম এর পক্ষে অবস্থান নিয়েছে। ইতিপূর্বে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। ইসির যে সক্ষমতা রয়েছে তাতে আগামী সংসদ নির্বাচনে ৫০ থেকে ৮০ টি আসনে ইভিএম -এ নির্বাচন করা সম্ভব হবে। সকল দল অংশ নিলে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।

তিনি বলেন, নির্বাচনে হারলেই নির্বাচনে কারচুপির অভিযোগ আসে। গণতন্ত্রের সার্থে আমাদের এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ