spot_img
spot_img

সমাবেশ ঘিরে লাহোরে ১৪৪ ধারা প্রত্যাহারে আদালতে পিটিআই

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই।

পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব রাজ্য সরকারের জারি করা ওই ১৪৪ ধারাকে চ্যালেঞ্জ করে রোববার (১২ মার্চ) আদালতে মামলা করেন পিটিআই নেতা বাবর আওয়ান।

তোষাখানা মামলার ঘটনায় পাকিস্তানের নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য যেকোনো নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করলে লাহোরে গত মঙ্গলবার (৭ মার্চ) থেকে ১৪৪ ধারা জারি করে পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ