spot_img
spot_img

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৭তম

ঢাকার বাতাসের মান ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ অবস্থায় রয়েছে। আজ মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৮৬ নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৭তম অবস্থানে রয়েছে।

একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তবে ৫০ থেকে ১০০ এর মধ্যে স্কোর থাকলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ হিসেবে বিবেচনা করা হয়।

চীনের বেইজিং, পাকিস্তানের করাচি এবং দক্ষিণ কোরিয়ার ইনচিওন যথাক্রমে একিউআই ১৯৪, ১৮১ ও ১৭২ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ