spot_img
spot_img

কমেছে হজের খরচ, ঘোষণা বুধবার

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, চলতি বছর হজে সৌদি সরকার বাংলাদেশি হাজিদের ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে খরচ কমিয়েছে। এই দুই ক্যাটাগরিতে কী পরিমাণ টাকা কমিয়েছে তা আনুষ্ঠানিকভাবে বুধবার জানানো হবে।

মঙ্গলবার (২১ মার্চ ) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি।

ফরিদুল হক বলেন, গত বছরের চেয়ে চলতি বছর সৌদি মুদ্রা এক রিয়ালে বাংলাদেশি টাকা ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে ৬০ থেকে ৬৫ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া সৌদি সরকার সুযোগ সুবিধা বৃদ্ধি করায় অতিরিক্ত এক লাখ টাকা বৃদ্ধি করেছে। ফলে এবার হজে বেশি খরচ হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ