spot_img
spot_img

পুরুষের সঙ্গে নারীর মর্যাদাও সমুন্নত হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, এই সরকার সন্তানের পরিচয়ে বাবার সঙ্গে মায়ের নামও সংযুক্ত করেছে। এতে পুরুষের সঙ্গে নারীর মর্যাদাও সমুন্নত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) চাঁদপুর পৌরসভার উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, শিক্ষাক্ষেত্রসহ সারাদেশের যে উন্নয়ন হয়েছে তা কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। যে কারণে মানুষ আবারও নৌকাকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, কেবলমাত্র নৌকা প্রতীকই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। বিগত ১৪ বছরে এর প্রমাণও আছে। এই সময় চাঁদপুরে ব্যাপক উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ