spot_img
spot_img

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

তিন দিনব্যাপী শুরু হওয়া মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর-বাসসের।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে হোটেল বেয়েরিশার হফের কনফারেন্স হলে কনফারেন্স চেয়ারের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য উপস্থাপনকালে যোগদান করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এমএসসি ২০২৪ আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এটি বরাবরের মতো এবারও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর ওপর উচ্চ-পর্যায়ের বিতর্কের এক অনন্য সুযোগ এনে দিয়েছে।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এমএসসি পরবর্তী প্রধান সম্মেলন পর্যন্ত এবং সম্মেলন চলাকালে এর ৬০তম বার্ষিকী উদযাপন করবে।

ইওয়াল্ড ফন ক্লিস্টের দ্বারা এটি প্রতিষ্ঠার ছয় দশক পর এমএসসি এবারও সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আলোচনার জন্য বিশ্বের জ্যেষ্ঠ সিদ্ধান্ত গ্রহণকারী এবং চিন্তা-নায়কদের একত্রিত করছে।

সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তিন দিনের সরকারি সফরে মিউনিখ পৌঁছেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে যোগদানের আগে হোটেল বেয়েরিশার হফে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

এর আগে উইমেন পলিটিক্যাল লিডারস (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন প্রধানমন্ত্রীর সাথে তার আবাস ভবনের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে সাক্ষাৎ করেন।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ