spot_img

বিদায় নেয়ার এক সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন

ক্ষমতা থেকে বিদায় নেয়ার মাত্র এক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বুধবার (১৩ জানুয়ারি) ইরানের দুটি ফাউন্ডেশন এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মার্কিন প্রশাসন দাবি করছে, এই দুটি প্রতিষ্ঠান ইরানের অর্থনীতির বৃহৎ অংশের নিয়ন্ত্রণ করে থাকে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের যে দুটি ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তার একটি হচ্ছে- শিয়া ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা খোমেনীর নির্দেশ বাস্তবায়নকারী সংস্থা এবং অন্যটি হচ্ছে আস্তান কুদস রাজাভি।

নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়েবন ফাউন্ডেশন দুটির নেতারা এবং তাদের সহযোগীরা। এছাড়া, তাদের সম্পদ জব্দ করা হবে এবং যারা এইসব ফাউন্ডেশনের সঙ্গে লেনদেন করবে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ