spot_img
spot_imgspot_img

ক্যারিবিয়ান দেশগুলোতে আক্রমণের জন্য মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

ক্যারিবিয়ান দেশগুলোতে হামলা করার উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা- এমনটাই মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

বুধবার (১২ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন প্রেসিডেন্ট। ২০০৩ সালে ইরাকে আমেরিকার হামলাকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেন তিনি। ঐ হামলার মতোই ক্যারিবিয়ান দেশগুলোতে আক্রমণকে বৈধ প্রমাণে মিথ্যা গল্প ফাঁদছে আমেরিকা।

মাদুরো বলেন, যেহেতু তারা আমাদের কাছে কোনো পারমাণবিক কিংবা ধ্বংসাত্মক অস্ত্র থাকার প্রমাণ পায়নি, তাই অদ্ভুত সব কাল্পনিক গল্প ছড়াচ্ছে। যেসব এতটাই ভুয়া যে, স্বয়ং আমেরিকার মানুষেরাই এগুলো বিশ্বাস করছেনা।

এর আগে, গতকাল ক্যারিবিয়ান সাগরে আমেরিকার সাম্প্রতিক হামলায় প্রাণ গেছে অন্তত ৬ জনের। এ নিয়ে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ