spot_img

বাড্ডায় চলন্ত বাসে আগুন দিয়েছে সন্ত্রাসীরা

রাজধানীর বাড্ডা লিংক রোডে দেওয়ান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। তারা যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে বাড্ডা থানার পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমীন প্রথম আলোকে বলেন, রাত পৌনে আটটার দিকে বাড্ডা লিংক রোডের গুদারাঘাট এলাকায় দেওয়ান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। যাত্রীবেশে উঠে আগুন দিয়ে পালিয়ে গিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ