বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

রমজান মাসে অফিস পরিচালনার সময়সূচি ঘোষণা করেছে সরকার। এবার রমজানে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস নতুন সময় অনুযায়ী চলবে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ