শুক্রবার | ৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

এদেশে সবচেয়ে বড় মজলুম দল জামায়াত: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এদেশে সবচেয়ে বড় মজলুম দল জামায়াত। বিচারিক হত্যাকাণ্ডসহ নানা নিপীড়ন হয়েছে। তবুও জনগণের স্বার্থে কথা বলা বন্ধ করিনি। জুলাই বিপ্লবের পরিবর্তনের পর আমরা কোনো নির্দোষ নিরীহ মানুষকে হয়রানি করিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে নির্বাচনি প্রচারণার জনসভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আমরা ক্ষমতায় এলে বিচার হবে সবার জন্য সমান, সাধারণ মানুষ অপরাধ করলে যে বিচার, রাষ্ট্রপতি অপরাধ করলেও একই বিচার হবে। সবার জন্য সমান বিচার নিশ্চিত করবে জামায়াতে ইসলামী।

তিনি বলেন, আমরা বিজয়ী হলে দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না। গত ৫ আগস্টের আগে দেশে অহরহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের কোনো মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হবে না।

তিনি আরো বলেন, পাকিস্তানের বৈষম্যের কারণে মুক্তিযুদ্ধের সূত্রপাত, তার মাধ্যমে আমরা পেয়েছি বাংলাদেশ। কিন্তু পৌনে চার বছর আবার শোষন নৈরাজ্য করল আওয়ামী লীগ। এরপর বার বার ক্ষমতার হাত বদল হলেও জাতির ভাগ্যের পরিবর্তন আসেনি।

জামায়াত আমির বলেন, একটি দলের লোক মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়ে পড়ে। তারা মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। জুলাই আন্দোলনকারীরা চেয়েছিল বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ। সেটি প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট বদ্ধপরিকর। দুর্নীতির মূলোৎপাটন করব। আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের সুযোগ দেয়, তাহলে সকলকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেব।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ