শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দেশ পরিচালনার দায়িত্ব পেলে মালিক নয়, সেবক হব: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজদের হাত বন্ধ করে দেব ইনশাল্লাহ। চাঁদাবাজি করার দুঃসাহস কেউ দেখাবে না। ব্যবসায়ীর রাতের ঘুম হারাম হবে না। ফুটপাতের সাধারণ হকারকে চোখের পানি ফেলতে হবে না। আমরা ক্ষমতায় গেলে জনগণের সম্পদ ও ইজ্জতের পাহারাদার হব, মালিক নয়-সেবক হব।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ নিউফিল্ড মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর একে একে ৫৪টি বছর পার করেছে। একটি জাতির ঘুরে দাঁড়ানোর জন্য এটি যথেষ্ট সময়। ভিয়েতনাম আমাদের অনেক পরে স্বাধীনতা পেয়েছিল এবং গৃহযুদ্ধের কবল থেকে মুক্তি পেয়েছিল। সেই ভিয়েতনাম এখন সত্যিকার অর্থেই উন্নয়নের রোল মডেল হয়েছে। কিন্তু বাংলাদেশের কপালে কোনো ভাগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এখনো বাংলাদেশে সন্ত্রাস হয়। তবে হবিগঞ্জে কী সন্ত্রাস হয়? তিনি দর্শকদের এমন প্রশ্ন করলে দর্শকরা হ্যাঁ বলে সাড়া দেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ