বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সমর্থনে মিরপুরে মিছিল করেছে দলটির মহিলা বিভাগ। ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে এ নির্বাচনী মিছিলের আয়োজন করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে মিরপুর-১০ গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে গিয়ে শেষ হয়।
এ সময় তারা দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। ‘মা-বোনদের বলে যাই, দাঁড়িপাল্লায় ভোট চাই’, ‘মায়ের কোলে শিশুর ডাক, দাঁড়িপাল্লা জিতে যাক’, ‘আপস না সংগ্রাম’, ‘দিল্লি না ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।











