বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, একটি দল একদিকে দুর্নীতি দমনের কথা বলছে অন্যদিকে ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণ খেলাপিদের আশ্রয় দিয়ে দুর্নীতি দমন করা যাবে না। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের লাল কার্ড দেখাবে।











