রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, আমরা বাংলাদেশের মানুষ। আমরা অন্য কোনো দেশের ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) পটুয়াখালী-২ (বাউফল) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতী আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, বিএনপি-জামায়াত কেউ বলেনি আমরা ইসলামভিক্তিক রাষ্ট্র পরিচালনা করব। তারা বলেছে, প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। আমরা বলেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিজয়ী হয়, তাহলে আমরা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব। কারণ আজ ৫৪ বছর দেশ স্বাধীন হলো। প্রচলিত এ আইনের কারণেই দেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্বে চ্যাম্পিয়ান হয়ে, চোরের দেশে পরিণত হয়েছে। এ আইনের কারণেই এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে। এই আইনের কারণেই এ দেশে বসে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয়েছে।

তিনি বলেন, আমরা উন্নয়নের ফুলঝুড়ি দেখাতে পারব না। আমরা দেখেছি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বিএনপি ঘর ছেড়ে পালায়, যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, তাহলে কোনো নিরাপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ