spot_img

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না আরব আমিরাত

ইরানের হাতে বন্ধ হয়ে থাকা হরমুজ প্রণালি খুলতে যুদ্ধে জড়াতে চায় সংযুক্ত আরব আমিরাত—এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে আবুধাবি। দেশটি বলছে, এটি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য।

বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে আমিরাতের এক কর্মকর্তা বলেন, যুদ্ধে জড়াতের অবস্থান পরিবর্তন হয়েছে, এমন খবর ‘বিভ্রান্তিকর’। আমিরাত এই প্রণালিরি নিরাপত্তা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চায়।

তিনি জানান, আমিরাত প্রতিরক্ষামূলক অবস্থান বজায় রেখেছে এবং নিজেদের সার্বভৌমত্ব, জনগণ ও অবকাঠামো রক্ষায় কাজ করছে। পাশাপাশি, যেকোনো উসকানিমূলক হামলার জবাবে আত্মরক্ষার অধিকারও সংরক্ষণ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ কোনো দেশের দ্বারা বিঘ্নিত বা নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়, বিশেষ করে এমনভাবে যা বৈশ্বিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ