spot_img
spot_img

রাষ্ট্রের সর্বত্র অব্যবস্থাপনা দৃশ্যমান: ইসলামী আন্দোলন

রাষ্ট্রের সর্বত্র অব্যবস্থাপনা দৃশ্যমান, এমন অভিযোগ করে সরকারকে কাজে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।

তিনি বলেন, একটি সফল গণ-অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার দায়িত্ব নেওয়ার দুই মাস অতিক্রান্ত হয়েছে। কিন্তু রাষ্ট্রের সর্বত্র অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দৃশ্যমান। জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে যে বিশৃঙ্খলা ও স্বেচ্ছাচারিতা দেখা গেছে, তা অর্ধশতাব্দীর অভিজ্ঞতাসমৃদ্ধ একটি রাষ্ট্রে কল্পনাও করা কঠিন।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের নিয়মিত বৈঠকে এসব কথা বলেন তিনি।

মাওলানা ইউনুস বলেন, সরকারের তথ্যমতে তেলের মজুত যথেষ্ট, কিন্তু তেলের জন্য হাহাকার দেখা গেছে। মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির পর পরিবহনখাতসহ সব ক্ষেত্রে যে অরাজকতা তৈরি হয়, তা নিয়েও সরকারের কোনো কর্মপরিকল্পনা দেখা যাচ্ছে না।

তিনি বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে রাষ্ট্রে কোনো সরকার আছে বলে মনে হয় না। লোডশেডিং পরিস্থিতিতে মানুষ নাজেহাল হচ্ছে। পরিস্থিতি উত্তরণের জন্য আস্থা তৈরির মতো কোনো কার্যক্রম দৃশ্যমান নয়। গত ঈদে গণপরিবহনের বিশৃঙ্খলা ছিল নজিরবিহীন। ব্যাংকিং খাতে সৃষ্ট আস্থা পুনরায় অনাস্থায় পর্যবসিত হয়েছে। এমন বাস্তবতায় সরকারকে বলবো, রাষ্ট্র পরিচালনায় সক্রিয় হোন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ