spot_img
spot_img

মুক্তিযোদ্ধা প্রজন্মের পূর্ণাঙ্গ কমিটির দপ্তর সম্পাদক হলেন আসাদ পারভেজ

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অঙ্গসংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম’-এর ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদ পারভেজ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে ইশরাক হোসেনকে সভাপতি এবং কে এম আই মন্টিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল করতে আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। এছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহেদুল হক শামীম।

কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে এ বি এম হেলাল উদ্দিনকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল্লাহ আল মামুন। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদ পারভেজ এবং প্রচার সম্পাদক হয়েছেন দিদারুল আলম দিদার।

১৫১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিতে ২০ জন সহসভাপতি ও ১৩ জন সহসাধারণ সম্পাদক রয়েছেন। বাকিদের বিভিন্ন সম্পাদকীয় পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করে বলা হয়, নতুন এই কমিটি গঠনের মাধ্যমে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কার্যক্রম জেলা ও তৃণমূল পর্যায়ে আরও জোরালো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ