spot_img
spot_img

ইরানের ৬টি নৌকা ধ্বংসের দাবি আমেরিকার

ইরানের ৬টি নৌকা ধ্বংস করার দাবি করেছে আমেরিকার সামরিক বাহিনী।

মার্কিন বাহিন বলেছে, তারা ইরানের ছয়টি ছোট নৌকা ধ্বংস করেছে এবং একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন বাহিনীর বলছে, নতুন নৌ অভিযান শুরুর পর তেহরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালুর প্রচেষ্টায় বাধা দেওয়ার চেষ্টা করলে এই সংঘাতের ঘটনা ঘটে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের ভাষ্য অনুযায়ী, আইআরজিসি একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌকা পাঠিয়ে মার্কিন সুরক্ষায় থাকা জাহাজগুলোর ওপর হামলার চেষ্টা চালায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক পদক্ষেপে এসব হুমকি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, এ মিশনে প্রায় ১৫ হাজার মার্কিন সেনা, নৌবাহিনীর ডেস্ট্রয়ার, শতাধিক স্থল ও সমুদ্রভিত্তিক উড়োজাহাজ এবং পানির নিচের সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। মাঠপর্যায়ের কমান্ডারদের বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের কর্তৃত্ব দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ডস আমেরিকার দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় কোনো বাণিজ্যিক জাহাজ প্রণালি অতিক্রম করেনি। রাষ্ট্রীয় গণমাধ্যমও ইরানি নৌযান ধ্বংসের খবর অস্বীকার করেছে।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ