থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ সময় তিনি তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
শনিবার (৯ মে) ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে সশরীরে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।
আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম।











