spot_img

আত্মসমর্পণের সুযোগ নেই, হাসিনা দেশে আসলেই গ্রেপ্তার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের তোলা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে।

এসময় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য সরকার কয়েক দফা ভারতকে অনুরোধ জানিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ