spot_img

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অনুদান নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অদূর ভবিষ্যতে দেশে অনুদান নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে নওগাঁর সাপাহার উপজেলা চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে গবাদি পশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জনগণের মাথাপিছু আয়ও বেড়ে যাবে। সকল শ্রেণি-পেশার মানুষ সুখে শান্তিতে বসবাস করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দীন, সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমার, প্রকল্পের উপ-পরিচালক ডা. আনোয়ার শাহাদত, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ