spot_img

আফগানিস্তানে যুদ্ধ করা সেনাদের প্রকৃত সংখ্যা গোপন রাখছে আমেরিকা

আফগানিস্তানে যুদ্ধ করা মার্কিন সেনাদের প্রকৃত সংখ্যা গোপন রাখছে আমেরিকা।

দেশটির কর্মকর্তাদের বরাতে এখবর জানায় দৈনিক নিউ ইয়র্ক টাইমস।

আমেরিকার সেনা কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানে যত সেনা আছে বলে জানানো হয়েছে প্রকৃতপক্ষে দেশটিতে তার চেয়ে আরো বেশি মার্কিন সেনা রয়েছে।

আফগানিস্তানে মোতায়েন থাকা মার্কিন সেনা সংখ্যা প্রকৃতপক্ষে সাড়ে তিন হাজার কিন্তু পেন্টাগন দাবি করছে, আফগানিস্তানে আড়াই হাজার সেনা মোতায়েন করা আছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন যে সেনাসংখ্যার কথা বলছে তা আসলে সঠিক সংখ্যা নয়। এতে আরো বলা হয়েছে, মার্কিন সেনা সংখ্যা সাড়ে তিন হাজার; এর সঙ্গে রয়েছে ন্যাটো জোটের আরো প্রায় সাত হাজার সেনা।

ন্যাটো জোটের এসব সেনা মার্কিন রসদের ওপর নির্ভরশীল এবং তাদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করে মার্কিন সেনারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ