spot_img
spot_imgspot_img

দেশ পুনর্গঠনে তরুণদেরই দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী

তরুণ সমাজ চাইলে দেশ পুনর্গঠন করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজের শক্তি ও সক্ষমতার প্রমাণ দিয়েছে। তাই রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের দায়িত্ব নিতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে পরিচ্ছন্ন ও সুন্দরভাবে গড়ে তুলতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে স্কাউটসের সদস্য প্রায় ২৩ লাখ এবং বিএনসিসির সদস্য প্রায় ২২ হাজার। এছাড়া প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ সারা দেশের হাইস্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় কোটি এবং প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ মোট সংখ্যা প্রায় আড়াই কোটি বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, একটি দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে তা সম্ভব। তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, সেটি ২০২৪ সালের ৫ আগস্ট সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে।

তারেক রহমান বলেন, পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে। কাজেই আসেন, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আগামী তিন মাস আমরা ডেঙ্গু সমস্যা সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা ১০০ ভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ ভাগ আমরা পারব।

তিনি বলেন, এতগুলো মানুষ যদি দেশকে পুনর্গঠন করতে চায়, তাহলে কেউ তাদের ঠেকিয়ে রাখতে পারবে না। এখন দেশ গড়ে তোলার দায়িত্ব তরুণদের নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আজকে এই যে আমরা এখানে একত্রিত হয়েছি, এই যে হাজার হাজার মানুষ এই মাঠে, সারা দেশের সবগুলো জেলা মিলিয়ে লাখ লাখ মানুষ যারা আমরা একত্রিত হয়েছি, আমরা একটি লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছি যে, আমরা আমাদের দেশকে পরিষ্কার করব, আবর্জনামুক্ত করার চেষ্টা করব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ