spot_img
spot_img

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ ‘পিএমও বাংলাদেশ’-এ প্রকাশিত এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক।’

ভারতের জনগণের সেবায় নরেন্দ্র মোদির নিবেদিত প্রচেষ্টা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবলের সঙ্গে অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ