spot_img
spot_img

সরকারি বাসায় এমপি নজরুলের ২য় স্ত্রীর আত্মহত্যা!

রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ সদস্যদের সরকারি আবাসিক ভবন ন্যামের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় অবস্থিত ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে মরিয়মের মরদেহ পাওয়া যায়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে মরিয়মের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, মরিয়ম আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

উল্লেখ্য, গত জুলাইয়ে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি ভিডিওতে থাকা তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন।

ওই ঘটনার পর ২২ জুলাই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ