spot_img
spot_img

শান্তি ও ন্যায়বিচারের বিশ্ব প্রতিষ্ঠায় এরদোগানের আহ্বান বিবেকে নাড়া দেবে: আমিনা এরদোগান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দেওয়া শান্তি, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি বিশ্ব প্রতিষ্ঠার আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকে নাড়া দেবে বলে আশা প্রকাশ করেছেন তুরস্কের ফার্স্ট লেডি আমিনা এরদোগান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বক্তব্য দেওয়ার সময় সাধারণ পরিষদের হল থেকে তাঁর বক্তব্য শোনেন আমিনা এরদোগান। এর আগে তারা দুজন তুর্কি হাউস বা তুর্কি হাউস সেন্টার থেকে জাতিসংঘের সদর দপ্তর পর্যন্ত একসঙ্গে হেঁটে যান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে আমিনা এরদোগান লেখেন, “এরদোগান, ন্যায়ের কণ্ঠস্বর। আমাদের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের মঞ্চ থেকে মানবজাতির উদ্দেশে বক্তব্য দিয়েছেন। আমি আশা করি, শান্তি, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি বিশ্বের জন্য তাঁর জোরালো আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকে নাড়া দেবে।”

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ