spot_img
spot_img

শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের গুপ্ত বাহিনী সায় দিচ্ছে: রিজভী

শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের গুপ্ত বাহিনী সায় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, পলাতক ফ্যাসিস্ট ভারতে বসে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আর দেশের ভেতর গুপ্ত আর সুপ্তরা তালের পাতার পাখা দিয়ে বাতাস দিচ্ছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

বিভিন্ন দেশের উদাহরণ টেনে তিনি আরও বলেন, আজকে সারা বিশ্বে অনেক দেশের ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেছে। কিউবাতে আজকে ১০ থেকে ১৫ দিন কোনো ইলেকট্রিসিটি নেই।

রিজভী বলেন, “পৃথিবীর মোট যে তেলের জাহাজ, জ্বালানির জাহাজ, তার ৫ শতাংশ আসে হরমুজ প্রণালি দিয়ে। সেখানে কী হচ্ছে? বিরোধী দলের যেটা দেখেন না?”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ