spot_img
spot_img

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মাওলানা রফিকুল ইসলামের ৭ দিনের রিমান্ড

মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মাওলানা রফিকুল ইসলামের নতুনকরে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আবু সুফিয়ান মুহাম্মাদ নোমান শুনানি শেষে (ভার্চুয়ালি) এ আদেশ দেন।

সূত্র জানায়, মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা মামলায় তদন্ত কর্মকর্তা কাজি নাসিরুল ইসলাম (পরিদর্শক) মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে মাওলানা রফিকুল ইসলামের ১০ দিনের রিমান্ডের আবেদন করে ভার্চুয়াল আদালতে হাজির করেন। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২১ এপ্রিল মতিঝিল থানার আরেক মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ