spot_img
spot_img

পাকিস্তানি বাহিনীর হামলার জবাবে পাকতিকায় আফগান বাহিনীর পাল্টা হামলা

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকতিকা প্রদেশে আফগান বাহিনীর পাল্টা হামলায় পাকিস্তানের কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, সোমবার দুপুর ১টার দিকে পাকিস্তানি বাহিনী পাকতিকা প্রদেশের আঙ্গুর আদ্দা জেলার বাজার ও আশপাশের নিরাপত্তা স্থাপনাগুলোতে চারটি ড্রোন হামলা চালায়।

মন্ত্রণালয়টি জানায়, এর জবাবে আফগান প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী ওই এলাকার কাছে থাকা পাকিস্তানি সামরিক ঘাঁটি ও চৌকিগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। এতে পাকিস্তানি বাহিনীর স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

মন্ত্রণালয়টি আরও জানায়, এ ঘটনায় আফগান বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি। একই সঙ্গে পাকিস্তানি বাহিনীকে হামলা শুরুর জন্য অভিযুক্ত করে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা আফগান বাহিনীর পাল্টা হামলাকে আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ