spot_img
spot_img

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে লকডাউন ইস্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে বিক্ষুব্ধরা শামীম ওসমানের জামতলার বাড়িতে জড়ো হয়ে হামলা চালায়। একপর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘জামতলায় সাবেক এমপি শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি আমরা জেনেছি। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে আমাদের পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ