spot_img
spot_img

সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: এটিএম মাসুম

সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার মজলিশে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে এটিএম মাসুম বলেন, ব্যক্তিগত মান সংরক্ষণ, আনুগত্য ও শৃঙ্খলার প্রতি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের জান্নাতের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে।

এ সময় ডিসেম্বর মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি পালনে অগ্রণী ভূমিকা রাখা এবং জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

অধিবেশনে ২০২৭-২৮ কার্যকালের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা শাখার নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন নায়েবে আমীর ড. শফিকুল আলম হেলাল, সেক্রেটারি ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ মাহফুজুর রহমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ