আওয়ামী লীগ এখন পুরোপুরিভাবে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর।
তিনি বলেন, বিভিন্নস্থানে এখন বিক্ষিপ্তভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এগুলো আওয়ামী সন্ত্রাসীদের কাজ। সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট হয় না। তাদের হাতে হ্যান্ডকাফ পড়িয়ে দেশে আনা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুমায়ূন কবীর বলেন, বিভিন্নস্থানে এখন বিক্ষিপ্তভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এগুলো আওয়ামী সন্ত্রাসীদের কাজ। সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট হয় না। তাদের হাতে হ্যান্ডকাফ পড়িয়ে দেশে আনা হয়। সরকার কোনও চাপে নেই। সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয় তা সরকার জানে। সহনশীলতা দেখালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, আজ শুক্রবার ভোরে নগরীর দাড়িয়াপাড়ায় প্রতিমন্ত্রীর বাসভবনের গেটে আগুন দেয়ার ঘটনাও ঘটে।











