spot_img
spot_img

শুধু হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান

ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে এখন ঐক্যের প্রয়োজন হলে সেই ঐক্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, সত্যিকারের ঐক্য চাইলে সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সুশীল ফোরামের আয়োজনে মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, আলোচনায় থাকার জন্য এবং সরকারকে চাপে ফেলার জন্যই পতিত স্বৈরাচার বারবার ফিরে আসার কথা বলছেন। স্বাধীনতার ৫৫ বছর পর ২০২৪ সালে দেশ গঠনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা সংস্কার ও দৃশ্যমান বিচার না হওয়ার কারণে বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, জিয়াউল হক ১১৫ জন হত্যা করেও ভিআইপিভাবে কারাগারে আছেন। অথচ পতিত সরকারের আমলে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকদের কারাগারে মানবেতরভাবে রাখা হয়েছিল। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেলে থাকার কথা। সেখানে তারা যেভাবে প্রোটোকল পাচ্ছেন তা প্রশ্নের বিষয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ