spot_img
spot_img

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। মাসখানেক ধরে তার চিকিৎসা চলছিল।

টানা এক মাস তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া নেমেছে।

পরিবার সূত্রের বরাত দিয়ে শনিবার (১৫ মে) আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কোভিড প্রোটোকল মেনে দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে অসীম বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রী ও তার মেজো ভাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ