spot_img
spot_img

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ‘ছাত্র-শিক্ষক সমাবেশ’ ব্যানারে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রবিবার (৩০ মে) সকালে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বলেন, করোনা ভাইরাসের অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের শিক্ষাবর্ষের ক্ষতি করা হচ্ছে। অন্য সকল কিছু খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা কোনোভাবেই যৌক্তিক না।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ