দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের টিকা দেওয়ার দাবিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে কয়েক হাজার নাগরিক।
শুক্রবার (২৫ জুন) দেশটির অন্যতম বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার (ইএফএফ) দেশটির প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় এ সমাবেশের আয়োজন করে।
ইএফএফের নেতা জুলিয়াস মালেমা সরকারের উদ্দেশ্যে বলেন, আফ্রিকা মহাদেশে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ দক্ষিণ আফ্রিকা।
জুলিয়াস মালেমা আরও বলেন, আমাদের কর্মসূচি সহজ, আমাদের জনগণ করোনার টিকা চায়। লকডাউন দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করা যাবে না। টিকার সরবরাহ নিশ্চিত করে লকডাউন তুলে নিয়ে অর্থনীতি বাঁচানোর আহ্বান জানান বিরোধীদলীয় এই নেতা।
এদিকে দক্ষিণ আফ্রিকায় করোনার তৃতীয় সংক্রমণে প্রতিদিন ২শ’ লোকের মৃত্যু হচ্ছে। গড়ে প্রতি দিন ১৪-১৫ হাজার আক্রান্ত হচ্ছে। দেশটিতে বিগত দুই সপ্তাহ কঠোর লকডাউন চলছে। ৬ কোটি জনসাধারণের এই দেশটিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ, মৃত্যু ৬০ হাজার ছুঁই ছুঁই।











