spot_img
spot_img

কানাডার আদিবাসী স্কুলে গণকবর, পোপকে ক্ষমা চাওয়ার আহ্বান ট্রুডোর

কানাডায় বন্ধ হয়ে যাওয়া আদিবাসী স্কুলের দুটি গণকবরে ৭৫১টি অচিহ্নিত মরদেহ খুঁজে পাওয়ার ঘটনায় ক্যাথলিক চার্চকে দোষারোপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ ঘটনায় খ্রিস্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপকে কানাডায় এসে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ট্রডো।

শুক্রবার (২৫ জুন) অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান ট্রুডো।

ট্রুডো বলেন, আমি ব্যক্তিগতভাবে পোপের সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টির গুরুত্ব অনুধাবনের জন্য বলেছি। তাকে বোঝানোর চেষ্টা করেছি এটা শুধু একটি ক্ষমা প্রার্থনা নয়, এটা হলো কানাডার আদিবাসী এবং মাটির কাছে ক্ষমা চাওয়া।

ট্রুডো আরও বলেন, আমি জানি ক্যাথলিক চার্চ নেতৃত্ব বিষয়টি দেখছেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে খুবই আন্তরিকভাবে কাজ করছেন।

প্রসঙ্গত, কানাডার সাসকাচেওয়ান প্রদেশে বন্ধ হয়ে যাওয়া একটি আবাসিক আদিবাসী স্কুলে ৭৫১টি অচিহ্নিত কবর শনাক্ত হয়। তারও এক সপ্তাহখানেক আগে ব্রিটিশ কলম্বিয়ার একটি বন্ধ হয়ে যাওয়া স্কুল থেকে শনাক্ত হয়েছিল ২১৫টি কবর।

উনবিংশ ও বিংশ শতাব্দীতে কানাডার আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলক বোর্ডিং স্কুল ছিল। সরকার ও ধর্মবিষয়ক কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত এসব স্কুলে জোর করে আদিবাসী শিশুদের এনে রাখা হতো।

শারীরিক ও যৌন নির্যাতনের কারণে অনেক শিক্ষার্থীই পালিয়ে গিয়েছিল। গেল মাসে বিশেষ ধরনের রাডার ব্যবহার করে অচিহ্নিত কবর খোঁজা শুরু করে কাউয়েসেস। গত বৃহস্পতিবার তারা প্রথম ধাপে অনুসন্ধানের ফলাফল ঘোষণা করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ