জার্মানির একটি বৃহৎ প্রতিষ্ঠান অ্যাক্সেল স্প্রিংগারে ফিলিস্তিনে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ করায় এবং প্রতিষ্ঠানটিতে ইসরাইলের পতাকা উত্তোলনের বিরোধিতা করায় কর্মীদের চাকরিচ্যুত করার হুমকি দিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিস ডফনার।
ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা পোষণকারী কর্মীদের চাকরিচ্যুত করার হুমকিদাতা ম্যাথিস ডফনার গত সপ্তাহে প্রতিষ্ঠানের একটি ভার্চুয়াল সভায় বলেন, আপনারা যারা ইহুদিবিদ্বেষী মনোভাব প্রকাশ করেন, তারা অন্য প্রতিষ্ঠানে চাকরি খোঁজেন।
তিনি আরও বলেন, ইসরাইলের প্রতি একাত্মতা প্রকাশের জন্য দেশটির পতাকা প্রতিষ্ঠানের সামনে উড়ানো বন্ধ করা হবে না।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর টানা ১১ দিন ধরে চালানো ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে
বার্লিনে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে ইসরাইলি পতাকা টাঙানোর বিরোধিতা করলে কর্মীদের সবাইকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়। এতে প্রতিষ্ঠানটির এক হাজার ৬০০ কর্মী এখন চাকরি হারানোর আতঙ্কে আছেন।
১৯৪৬ সালে প্রতিষ্ঠিত অ্যাক্সেল স্প্রিংগার জার্মানির একটি বৃহৎ প্রকাশনা সংস্থা।












