spot_img

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের খুবই কষ্ট হচ্ছে: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান চালু না থাকায় শিক্ষার্থীদের খুবই কষ্ট হচ্ছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের টিকাদান ইতোমধ্যে শুরু হয়েছে। এই কার্যক্রম সম্পন্ন হলে আমরা কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দিতে সক্ষম হবো।

মঙ্গলবার (২৯ জুন) একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন (২০২১-২২ সালের বাজেট অধিবেশন) এর সমাপনী ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন।

শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা খুলে দেওয়া হবে। তথাপি করোনা মহামারি প্রাদুর্ভাবের শুরু থেকেই শিক্ষার্থীদের পাঠ্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় ঘরে বসে টেলিভিশনের মাধ্যমে দূরশিক্ষণের কার্যক্রম চলছে। বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিও এবং অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। এতে করে প্রায় চার কোটি শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রাখা সম্ভবপর হয়েছে।

শেখ হাসিনা আরও বলেন, চলতি বছরের ১ জানুয়ারি তাঁর সরকার স্বাস্থ্যবিধি মেনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিরতণ করেছে এবং বৃত্তি ও উপবৃত্তি প্রদানও অব্যাহত রয়েছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ