spot_img
spot_img

কলকাতায় ১ হাজার মানুষের শরীরে ভুয়া টিকা

কলকাতায় এক হাজার মানুষকে দেওয়া হয়েছে করোনাভাইরাসের ভুয়া টিকা। এসব টিকা দিয়েছেন ভুয়া ভারতীয় প্রশাসনিক পরিষেবার (আইএএস) অফিসার দেবাঞ্জন দেব।

রাজ্যটির স্বাস্থ্য দপ্তর জানায়, তাদের গুদাম থেকে দেবাঞ্জনের সংস্থাকে কোনো টিকা দেওয়া হয়নি। তাহলে এ সব টিকায় আসলে কী ছিল?

জানা গেছে, এখনো পর্যন্ত ২টি ভুয়া টিকা শিবির থেকে প্রায় ১ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। এদের সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগ।

এছাড়া জাল টিকার নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে তদন্তকারীরা। ভুয়া টিকা গ্রহীতাদের ১৪ দিন পার হলে আসল টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ